• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তামিমকে দেখতে হাসপাতালে যান সাকিবের বাবা-মা

   ২৫ মার্চ ২০২৫, ০৪:০২ পি.এম.
কেপিজে হাসপাতালে সাকিবের বাবা–মা। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসানের বন্ধুত্বের গল্পটা পুরোনো। মাঝে তাঁদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন গেছে। তবে গতকাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘ভাই’ ও ‘বন্ধু’ সম্বোধন করে সুস্থতা কামনা করে পোস্ট করেন সাকিব।

মঙ্গলবার ২৫ মার্চ তামিমকে দেখতে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরিন আক্তার। হাসপাতালে তামিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন তাঁরা।

এরপর এক সাংবাদিক সাকিবের বাবা মাশরুর রেজাকে প্রশ্ন করেন, তামিম তো আপনার ছেলের মতোই, তাঁকে এই অবস্থায় দেখে কেমন লাগছে। ওই সাংবাদিককে মাঝপথে থামিয়ে সাকিবের বাবা বলেন, ‘ছেলের মতো না...তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক।’

গতকাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে আসেন তামিম। পরে অসুস্থতা বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হার্ট অ্যাটাকের পর এখন একটি রিং পরানো হয়েছে। তামিমকে কেমন দেখলেন তা জানিয়ে মাশরুর বলেন, ‘তামিম ভালো আছে। খুব শিগগির বাসায় চলে যেতে পারে। তামিমের সঙ্গে সাকিবের কথা হচ্ছে কি না, আমি জানি না।’

এরপর সাকিবের বাবা বলেন, ‘দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তাঁর জন্য দোয়া করলাম। আমি গতকালও তাঁর জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা