• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

   ২৫ মার্চ ২০২৫, ০৫:২১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর 'জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ একাধিক স্লোগান তুলে হামলা করে বিএনপি'র কিছু নেতাকর্মী হামলা করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার (২৫ মার্চ) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে তারা জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরণের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

এর আগে হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। মিছিলটি বাংলা মোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে পুনরায় বাংলামটরে ফিরে যায়।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের