• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘তামিমের জন্য ‘বন্ড সাইন’ করা কঠিন সিদ্ধান্ত ছিল’

   ২৬ মার্চ ২০২৫, ১১:৪১ এ.এম.

ক্রীড়া প্রতিবেদক 

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। 

এরপর সাভারের কেপিজি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হার্ট অ্যাটাকের কারনে তামিমের অবস্থা গুরুতর হওয়ায় হার্টে রিং পরানোর আগে কিছু কাগজে আনুষ্ঠানিকতা সারতে হয়েছিল। রিং পরানোর জন্য একটি অপারেশন লেগেছিল। সাধারণত এই ধরনের চিকিৎসার আগে পরিবারের পক্ষ থেকে সম্মতি বা বন্ড নেওয়া হয়ে থাকে। কিন্তু সাভারে সেই সময় তামিমের পরিবারের কেউ ছিলেন না।

স্ত্রী বা বড় ভাই নাফিস ইকবাল কিংবা রক্তের সম্পর্কীয় ছিলেন না কেউই। কিন্তু পরিবারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার মতো অবস্থাও ছিল না সেই সময়ে। যে কারণে তামিমের অপারেশনের বন্ডে স্বাক্ষর করার দায়িত্ব নেন ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল। 

শুরু থেকে সেই প্রক্রিয়ার কথ স্পষ্ট করে জানালেন দেবব্রত। তিনি জানান, ‘এটা তো অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল। এগুলো তো সাধারণত পরিবারের লোকজনরাই করে থাকে। কেউ তখন ছিল না এ কারণে তো আমাকে সাইন করতে হলো। তো তখন ওখানে লেখা ছিল সম্পর্ক কি আমার সাথে তার। আমি সেখানে কলিগ লিখলাম।’ 

দেবব্রত পাল বলেন, ‘আমি সাইন করার আগেও নাফিস ইকবালের সাথে কথা বলেছিলাম। বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা সবাই বলেছে যে সাইন করতে। তামিমের সাথে দেখা হয়েছিল সোমবারই। ও চোখ খুলেছিল আমার দিকে তাকিয়েছিল। আমি না করেছিলাম কথা বলতে। এখন ভালো আছে, গতকালকে আমরা আর কেউ ভিতরে যাইনি। নাফিস, তামিমের স্ত্রী ওরা সবাই আছে।’ 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক