• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাছির উদ্দীন নাছির

‘২৪ এর অভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে’

   ২৬ মার্চ ২০২৫, ১২:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

গত সাড়ে ১৫ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপেশে করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আমরা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেইরকম একটা প্রবণতা লক্ষ্য করছি।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণিগোষ্ঠীতে আবদ্ধ হয়েছে। আপনারা দেখবেন, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের নাম বারবার বলা হয়েছে। শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কারণ তিনি ছাত্রদলের নেতা ছিলেন।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারাও চব্বিশের গণঅভ্যুত্থানের যে ইতিহাস সেটিকে বিনষ্ট করছে। যেভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে একপেশে করেছিল। আজকের এই দিনে মনে করছি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যেমন সবার জানা উচিত, একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের যে প্লট, যে ঘটনাগুলো সেগুলোও দেশবাসীকে জানানো উচিৎ। সেই ঘটনা কোনোভাবেই একপেশে হওয়া উচিৎ নয়।” 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের