• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদ শুভেচ্ছা

জেতা উচিত ছিল- হামজা চৌধুরী

   ২৬ মার্চ ২০২৫, ০২:৫৭ পি.এম.
ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সামর্থ্যের যতটা দেওয়া সম্ভব, হামজা চৌধুরী বোধহয় খেলেছেন তারচেয়ে বেশি দিয়েই। রক্ষণ, আক্রমণ, দলকে এক সুতোয় গাঁথা, প্রতিপক্ষের সুযোগ ভেস্তে দেওয়া কী করেননি হামজা? এতকিছুর পরও জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে মিসের মহড়ায় ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।

হামজা অবশ্য জয় করে নিয়েছেন সবার মন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের ‍মুখোমুখি হয় বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা। সুযোগ হারানোর মহড়ায় ম্যাচ জিততে না পারার দুঃখ আছে। তবে, দল নিয়ে সন্তুষ্ট হামজা।

ম্যাচ শেষে বাংলাদেশ দল যখন মাঠ ছাড়ছে, তখন গণমাধ্যমের মুখোমুখি হন হামজা। চিরায়ত হাসি লেগে ছিল ঠোঁটে। অভিষেকের অনুভূতি জানালেন হামজা, জানালেন জাতীয় সংগীত বাজার সময় কেমন লেগেছিল। ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল বলেও মনে করেন তিনি।

হামজা বলেন, ‘খুবই গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাজছিল, শরীরে গুজবাম্প দিয়েছে। আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। আমরা সুযোগ পেয়েছি অনেক। বিশেষ করে প্রথমার্ধে। তবে, যা হয়েছে খারাপ হয়নি। জুনে আমাদের বড় দুটি ম্যাচ আছে। আশা করি সেখানে দল ভালো করবে।’

ভারত মিশন শেষে বুধবার দেশে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। হামজা ফিরবেন ইংল্যান্ডে। সামনে ঈদুল ফিতর। দেশ ছাড়ার আগে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেন  ‘ঈদ মোবারক।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার