• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চন্দনাইশ

অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

   ২৬ মার্চ ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

বুধবার (২৬ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেয়ার নিদর্শনা দেন তারেক রহমান। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াস উদ্দিন।

তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।”

অসুস্থ গিয়াস উদ্দিন বলেন, “আজকে আমার আনন্দের দিন। ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম।’’ তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে আজ বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে যান।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ব্যারিস্টার মীর হেলাল বলেন, “আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি বলেন, “মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের অন্যান্য জেলায় তাদের মানবিক কর্মসূচির পাশাপাশি আজকে তারা চট্টগ্রাম জেলার এই পাহাড়ি জনপদে এসে অসুস্থ গিয়াস উদ্দিনের খোঁজ-খবর নিলেন। আমি এই সংগঠনের আরও সফলতা কামনা করছি।”

এ সময় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ব্যারিষ্টার মীর হেলালের সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

প্রসঙ্গত, “চরম দুর্দশায় গিয়াস উদ্দিনের পরিবার” শিরোনামে প্রকাশিত খবরের সূত্র থেকে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের এই হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের