• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণের দাবি

সাত শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

   ২৭ মার্চ ২০২৫, ০৪:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্বঘোষিত  কার্যক্রমের অংশ  হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) দ্বিতীয় দিনে গোলাপগঞ্জে সাত শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।  

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের স্বজনসহ সারাদেশে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় ও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন ও সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলামের তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মনিটর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল,   শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ সামিউল আহসান তালুকদার তুষার, সিলেট যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, ঢাকা দক্ষিণের মেম্বার মাহমুদুল হোসেন বাচ্চু প্রমুখ। বিকেলে বিয়ানীবাজার উপজেলায় আরো চার শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের