• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সেনা সদস্যকে মারধরের ঘটনা

বিএনপির ৮ নেতার পদ স্থগিত

   ২৭ মার্চ ২০২৫, ০৯:৩০ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আটজন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি থেকে এক নির্দেশনায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল উত্তর জেলা বিএনপি ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।
 
পদ স্থগিত হওয়া নেতারা হলেন, বরিশালের হিজলা থানা বিএনপি নেতা নূর হোসেন সুজন, মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন। বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, বরিশাল জেলার এয়ারপোর্ট থানার যুবদল নেতা রুবেল, বরিশাল মহানগর বিএনপির কর্মী বেলায়েত
বরিশাল মহানগর বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের নেতা মো. জাহিদ, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।
 
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকতেই অভিযুক্তদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
 
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানিয়েছে বরিশাল জেলা পুলিশ। তারা বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের