• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নাছির উদ্দীন

‘নাগরিক পার্টি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে’

   ২৯ মার্চ ২০২৫, ০৯:২৬ পি.এম.

নোয়াখালী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (২৯ মার্চ) বিকালে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা নিয়ে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে যে রাজনৈতিক দল গঠন করেছেন, সে দল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, দেশের মানুষ ভালোভাবেই তা বুঝতে পেরেছে।

তিনি বলেন, এনসিপি সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের নেতাকর্মীকে চাঙা রাখার জন্য এসব কথা বলছে তারা। বাস্তবে নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে দলটি। দেশের বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে থাকলেও মাঠের রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত আছেন এনসিপির নেতারা।

তিনি আরও বলেন, ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে তা নিয়ে নেগোসিয়েশন করছেন তারা। আমি মনে করি, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে হওয়া উচিত। প্রধান উপদেষ্টা এতোদিন ডিসেম্বরে নির্বাচন হবে বললেও চীন সফরের আগে এটিকে জুন মাসে নিয়ে গেছেন। এটি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের