• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে - মির্জা আব্বাস

   ৩১ মার্চ ২০২৫, ০৬:৩২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ৩১ দফা যদি ফলো করা হয়। তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে।

তিনি বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? এ ছাড়া তিনি বলেন, যেটা বাংলাদেশে চলে না এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের