• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি

নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

   ১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এ.এম.

নিজস্ব প্রতিবেদক 

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর ঈদের এই খুশির দিনে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাত নয়টায় চেয়ারপারসের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। সেখান থেকেই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময় করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন।

এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল