• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বুলেটপ্রুফ

বারান্দা থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান

   ১ এপ্রিল ২০২৫, ০২:১৯ পি.এম.

বিনোদন ডেস্ক

ঈদের দিনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করা সালমান খান ও শাহরুখ খানের জন্য যেন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন বলিউডের ভাইজান। তবে এবারের দৃশ্য ছিল একটু ব্যতিক্রম—খোলা বারান্দার বদলে বুলেটপ্রুফ বারান্দা থেকে ভক্তদের শুভেচ্ছা জানালেন সালমান।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। দূর-দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মানুষ রাত থেকেই অপেক্ষায় ছিলেন এক ঝলক ভাইজানকে দেখার জন্য। বিকেলে সাদা পাঞ্জাবি-পাজামা পরে বারান্দায় এসে তাদের অপেক্ষার অবসান ঘটান সালমান।

এবারের নতুন সংযোজন ছিল বুলেটপ্রুফ গ্লাস। বাড়তি নিরাপত্তার মধ্যে থেকেই তিনি ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং ঈদের শুভেচ্ছা জানান। ভাইজানের এই উপস্থিতি মুহূর্তেই উচ্ছ্বাসে ভাসিয়ে দেয় তার অনুরাগীদের। 

সালমানের ঈদ শুভেচ্ছার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, তার সঙ্গে ছিল ভাগনে আহিল ও ভাগনি আয়ত শর্মা। এক ভিডিওতে দেখা যায়, সালমান আয়তের সঙ্গে কথা বলছেন, আর গ্যালাক্সির বাইরের মানুষের ঢল দেখে দুই খুদেও অবাক! মামার দেখাদেখি তারাও হাত নাড়িয়ে ঈদ মোবারক জানাচ্ছে। ভক্তদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হয়ে এবারও ঈদ উদযাপন করলেন বলিউডের ভাইজান সালমান খান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’