• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আহত শতাধিক

মালয়েশিয়ায় গ্যাসলাইনে অগ্নিকাণ্ড

   ১ এপ্রিল ২০২৫, ০৫:০১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্কঃ 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ঈদ উদযাপনের সময় একটি গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অর্ধ-শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে কুয়ালালামপুরের সেলানগর এলাকায় এই ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।

কুয়ালালামপুরের কাছের সেলানগর রাজ্যের অগ্নিনির্বাপণ কর্মকর্তারা বলেছেন, লিকেজ থেকে গ্যাস পাইপলাইনের প্রায় ৫০০ মিটার এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূরে থেকেও দেখা গেছে। 

এক বিবৃতিতে দেশটির অগ্নিনির্বাপণ কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইট মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান পেট্রোনাসের। 

অগ্নিকাণ্ডের পর ওই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে ছড়িয়ে পড়া আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দমকল বিভাগের অতিরিক্ত সদস্য মোতায়েনের পর কয়েক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে দুপুরের দিকে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১২ জন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিক দ্য স্টারকে জানিয়েছেন দমকল বিভাগের একজন কর্মকর্তা। 

সেলানগর পুলিশের উপপ্রধান মোহাম্মদ জাইনি আবু হাসান স্থানীয় সম্প্রচারমাধ্যম অ্যাস্ত্র আওয়ানিকে বলেছেন, অগ্নিকাণ্ডে আহত কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি কাটাচ্ছেন নাগরিকরা। এর মাঝে সেলানগরের অগ্নিকাণ্ডের ঘটনায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

অগ্নিকাণ্ডের স্থান থেকে ১০০ মিটার দূরে নিজাম মোহাম্মদ আসনিজাম (৪৯) নামের এক ব্যক্তির বাড়ি। গ্যাস পাইপলাইন থেকে আগুন বাড়িঘরে ছড়িয়ে পড়ায় তিনি পরিবার নিয়ে গাড়িতে করে পালিয়েছেন বলে জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমি ঘুম থেকে জেগে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছি। এ সময় ওই এলাকায় অস্বাভাবিক শব্দ হচ্ছিল। আমি অগ্নিকাণ্ডের সময় এই ধরনের শব্দ কখনও শুনতে পাইনি। ভয়ঙ্কর শব্দ ছিল। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শাহরি সেখানকার একটি মসজিদে অস্থায়ী ভিত্তিতে ত্রাণ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান