• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে: এ্যানি

   ২ এপ্রিল ২০২৫, ১১:০১ পি.এম.

লক্ষীপুর প্রতিনিধি 

 বাংলাদেশ নিয়ে বর্তমানে একটা গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করে দিতে, ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধেও একটি অপপ্রচার। বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবকিছু মিলিয়ে এসব মোকাবিলা করার জন্য সবচেয়ে উত্তম এবং বলিষ্ঠ কথা বলার জায়গা হলো সাবেক ও বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাদের। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের বলেন, আমরা সচেতন আছি এবং আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করব। যেটি আমাদের লক্ষ্যে ছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। উনার নেতৃত্বে এ বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নিমন্ত্রণে প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির