• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

রাজধানী বনশ্রীতে

নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেপ্তার ৩

   ৩ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.

রাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে ২ জনকে ও বৃহস্পতিবার (৩ এপ্রিল) আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান, বরিশালের সদর উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রাইসুল ইসলাম (২১) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. কাউসার হোসেন (২১)।

বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন ওই নারী সাংবাদিক এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী।

পরবর্তীতে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বেইলী রোড থেকে রাইসুলকে আর গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ক্র্যাবের ফল উৎসবে দেশীয় ফলের স্বাদ ভাগাভাগি
ক্র্যাবের ফল উৎসবে দেশীয় ফলের স্বাদ ভাগাভাগি