• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জ

হোসেনপুরে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

   ৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।

শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত হোসেনপুর উপজেলা  প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।

অষ্টমী স্নান পরিদর্শন করেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন,হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি ও শুকনো খাবার সরবরাহ করা হয়। 

অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর  স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র  উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।'

কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,'সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।'

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার