• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাটোর

সাংবাদিকের দুই হাত ভেঙে দিল বিএনপির কর্মীরা

   ৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পি.এম.

নাটোর প্রতিনিধি 

নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজন-এর  সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। তাকে বেধড়ক মারপিট করে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সেলিমের পথরোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। এ সময় তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় তারা। কলেজে আর না আসার জন্য শাসিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সাজেদুর রহমান সেলিম অভিযোগ করে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিএনপির সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর ভেতরে একজনকে চিনতে পেরেছি, তার নাম ওহাব। সে স্থানীয় বিএনপির কর্মী। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। কলেজে কমিটি নিয়ে ঝামেলায় বিএনপির একটা পক্ষ আমাকে জড়ানোর চেষ্টা করছিল। অথচ কমিটির বিষয়ে তো আমার কিছু করার নেই। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেউ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। কোনো মারধরকেই আমরা সমর্থন করি না।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার অর্থোপেডিক বিশেষজ্ঞ পলাশ কুমার সাহা জানান, মারপিটে তার দুই হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তাকে বর্তমানে অক্সিজেন দিয়ে সদর হাসপাতালে রাখা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন,  ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়