• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজায় গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

   ৭ এপ্রিল ২০২৫, ০১:২৩ পি.এম.

নীলফামারী প্রতিনিধি 

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশের মতো ফুঁসে উঠেছে নীলফামারীর সর্বস্তরের মানুষ।

সোমবার (৭ এপ্রিল) সকালে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লানচত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় চৌরঙ্গী মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।

জনসাধারণের ব্যানারে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, নার্স, মসজিদের ইমামসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি সমস্ত পশ্চিমা পণ্য আজ থেকে বয়কোটের ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে।

সমাবেশে নীলফামারী সদর ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম, নীলফামারী ইসলামী আন্দোলনের সেক্রেটারি ফজলু হক বাপ্পি, নীলফামারী সরকারি কলেজের শিক্ষক কাহারুজ্জামান বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনা করে সমাবেশের সমাপ্তি করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার