• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত পাঁচ

   ৮ এপ্রিল ২০২৫, ০২:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে খাদের মধ্যে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় ৭ থেকে ৮ ফুট বাসের ভেতরে ঢুকে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। হতাহতদের উদ্ধার করে ইতোমধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার