• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিছিল করতে এসে টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

   ৮ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন টাঙ্গাইল ছাত্রলীগের এক নেতা। তার নাম নুর মিয়া আনসারী।

মঙ্গলবার(৮ এপ্রিল) বিকালে পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির এই নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের-ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নুর মিয়া আনসারী সাদত কলেজ করোটিয়া টাঙ্গাইল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক।

নুর মিয়া ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার। টাঙ্গাইল জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা মহানগরে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতে নুর মিয়া টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল