• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাজারো অপকর্মের ত্রাস শাওন

   ১১ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পি.এম.
নুরুন্নবী চৌধুরী শাওন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপকর্মের হাজারো অভিযোগ তার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে।

স্থানীয়দের অভিযোগ, শাওনের চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য ও বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনে অতিষ্ট হয়েও ভয়ে কেউ টু-শব্দটি করতে পারেননি। ভোলার উন্নয়ন কাজের শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

নুরুন্নবী চৌধুরী শাওন। প্রচন্ড ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা। ছাত্রলীগ থেকে ঢাকার দক্ষিণ যুবলীগের নেতৃত্ব। সিটি করপোরেশনের ঠিকাদারী সমিতির সভাপতির পদ বাগিয়ে নিয়ন্ত্রণ নেন এলজিইডি ও পিডব্লউডিসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারী। ঠিকাদারী নিয়ন্ত্রণ থেকে সংসদ সদস্য! পাশাপাশি আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ! এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ২০১০ সালে ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতার দাপটে বিনা ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিতর্কিত নুরুন্নবী চৌধুরী শাওন। 

লালমোহন-তজুমদ্দিন উপজেলায় রাস্তা, বেড়ি বাধ নির্মাণ, স্কুল-কলেজ নির্মাণ সংস্কার ও উন্নয়নের নামে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে পলাতক শাওনের বিরুদ্ধে। স্থানীয় বাজার-ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিতেন তিনি। ক্ষমতা র্দীঘ দিন ধরে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর উপর চালিয়েছেন ভয়াবহ নির্যাতন। 

সরকারী অফিস, হাসপাতাল, স্কুল-কলেজ-মাদ্রাসায় নিয়োগের নামে শত কোটি টাকা বানিজ্যের অভিযোগ রয়েছে নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। নিজের থাকার বাড়িটি দখল করে নেয়ার পাশাপাশি বাসার সামনে কলেজের মাঠটিও রেখেছেন দখলে। চেয়ারম্যান ও মেম্বার মনোনয়ন দিয়ে কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্ত্রী ফারজানা চৌধুরী ও ছেলে ইশরাক হোসেন চৌধুরী নাওয়ালের নামেও লালমোহন-তজুমদ্দিনে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। 

২০১০ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির হাজার-হাজার নেতা-কর্মীর ওপর নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর শাওন । দলটির নেতা-কর্মীরা থাকতে পারেননি নিজ এলাকায়ও। এছাড়াও শাওন তার সহকারি ইব্রাহীমকে নিজের পিস্তল দিয়ে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন। 

অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর চালানো নির্মম নির্যাতনের বিচারের দাবী করেন বিএনপির নেতারা।

ফ্যাসিষ্ট সরকারের ক্ষমতাধর শাওনের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের