• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এসএসসি পরিক্ষার্থী জাহাঙ্গীর

স্কুলের বকেয়া ফি পরিশোধ করল ছাত্রদল নেতা নাছির

   ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পি.এম.

নোয়াখালী প্রতিনিধিঃ 

নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত একটি গ্রামের মেধাবী ছাত্র জাহাঙ্গীর হোসেনের স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় কিছু করার। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা অর্থসংকট তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসএসসি পরীক্ষার প্রাক্কালে বিদ্যালয়ের বকেয়া ফি পরিশোধ করতে না পারায় প্রবেশপত্র না পাওয়ার শঙ্কায় পড়ে যায় সে।

বন্ধুরা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন জাহাঙ্গীর দুশ্চিন্তায় দিন কাটায়। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে, প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে পরীক্ষার ফি মেটানো প্রায় অসম্ভব।

ঠিক সেই সময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ঘটনাটি জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে তিনি জাহাঙ্গীরের বকেয়া ফি পরিশোধের দায়িত্ব নেন এবং দ্রুত তার পরীক্ষার প্রবেশপত্র নিশ্চিত করেন।

পরীক্ষার দিন সকালে স্কুল ইউনিফর্ম পরে কলম হাতে কেন্দ্রে হাজির হয় জাহাঙ্গীর। সে দিনটিকে সে বলে, “আমার শিক্ষাজীবনের সবচেয়ে বড় দিন আজ। আমি কৃতজ্ঞ নাছির ভাইয়ের কাছে। উনি না থাকলে হয়তো আজ ঘরে বসে কাঁদতাম। এখন আবার স্বপ্ন দেখি—মানুষের মতো মানুষ হবো, সমাজ বদলাবো।”

নাছির উদ্দীন নাছির বলেন, “আমি শুধু একজন ছাত্রের পাশে দাঁড়িয়েছি। আজ সে পরীক্ষা দিচ্ছে—এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমি চাই, শিক্ষা যেন কখনো অর্থের কাছে হার না মানে।”

জাহাঙ্গীরের গল্প আজ শুধু তার নিজের নয়, এটি হয়ে উঠেছে সমাজের জন্য এক প্রেরণার বার্তা। তার চোখে এখন আবার ভবিষ্যতের স্বপ্ন, আর এই স্বপ্ন জ্বালিয়ে দিয়েছে একজন মানুষের একটি সহানুভূতির সিদ্ধান্ত।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার