• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেট কারাগারে বিয়ে

   ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পি.এম.

সিলেট প্রতিনিধি 

সিলেট কারাগারে বিয়ে হলো বাদী-বিবাদীর। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি হননি।  পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। অবশেষে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়।

বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল এবং কনে সুনামগঞ্জের বাসিন্দা।

জানা যায়, শিমুলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

এ ব্যাপারে বিয়ের কাজি সজিব আহমেদ তালুকদার বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকরা উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহোরানা ছিল ৫ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

তাদের বিয়ের কাবিন, এফিডেভিটসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার