• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অটোরিকশা স্ট্যান্ড দখল

ঈশ্বরদীতে শ্রমিক দল-যুবদলের সংঘর্ষ

   ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পি.এম.
প্রতীকী ছবি

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক দল ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার দাশুড়িয়া স্ট্যান্ডে দু’দফায় এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ সময় রকু নামের এক শ্রমিক নেতার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন দাশুড়িয়া গোলচত্তরে সিএনজিচালিত স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করতে যান। চাঁদা না দেওয়ায় ও স্ট্যান্ড ছাড়তে রাজি না হওয়ায় দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লার সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়ান।

এ সময় বিপুলের পক্ষে আব্দুর রাজ্জাক, আনিছুর ও মান্নান নামে কয়েকজন এগিয়ে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিপুলসহ তার অনুসারী কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লা বলেন, ‘চাঁদা না দেওয়ায় প্রথমে আমাকে ও পরে অটোরিকশার দুই চালককে মারপিট করেন রকু ও তার অনুসারীরা। কারা তার অফিস ভেঙেছে, তা আমার জানা নেই। আমরা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।’

মারপিটের বিষয়টি অস্বীকার করে শ্রমিক নেতা রকুর ছোট ভাই রিপন হোসেন বলেন, ‘স্ট্যান্ডে যাত্রী ওঠা নিয়ে আমার বড় ভাই রকু ও বিপুল মোল্লার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি মীমাংসার জন্য তাদের আসতে বলি। অথচ বিপুলের অনুসারীরা রাতে আমার ভাইয়ের অফিস ভাঙচুর করেছে।’

এ বিষয়ে রকু প্রামাণিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাতেই বিপুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার