• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সরকার কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি

   ১২ এপ্রিল ২০২৫, ০৯:১২ পি.এম.
ছবি সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, সরকার দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার চায় না দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে সিদ্ধান্ত নিতে হতে পারে। 

শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ডা. নাজমুল হোসেন বলেন, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ৮টি ও নবীন ৬টি মেডিকেল কলেজ ভিন্ন ভিন্নভাবে ভারাক্রান্ত। তবে নবীন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজটির অবস্থা অনেক ভালো। নবীন মেডিকেল কলেজ কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছে।

তিনি  বলেন, নবীন প্রবীণ সব মিলিয়ে যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হবে সেসকল মেডিকেল কলেজের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। আর আমরা যা সিদ্ধান্ত নেব সকলের ভালোর জন্য নেব, আমরা চাই না মেডিকেল কলেজগুলো থেকে এমন কোনো চিকিৎসক তৈরি হোক যারা মানসম্মত চিকিৎসা দিতে পারবে না। 

এর কারণ আমরা যদি যথাযথ শিক্ষা দিতে না পারি তাহলে যথাযথ চিকিৎসক তৈরি করতে পারবো না। আমাদের প্রথম চেষ্টা থাকবে এই সকল মেডিকেল কলেজগুলোর বিবিধ মান উন্নয়ন করা। 

এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। মতবিনিময় সভায় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে গাছ রোপণ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের