• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতারণার মামলা

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

   ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পি.এম.

আদালত প্রতিবেদক
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম. মিসবাহ উর রহমান এই রায় ঘোষণা করেন।

এ বিষয়ে  মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে বাদী এই মামলা করেন।

রায়ে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের