• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

৫ আগস্টের ঝড়ের পর দেশ শান্ত আছে- আবদুস সালাম

   ১৪ এপ্রিল ২০২৫, ০২:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। ১৪৩২ সালের প্রথম দিন। এ দিনটির মধ্যদিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর। বছরের এই প্রথম  দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা ১৩ আসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

এ সময় নেতাকর্মীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিএনপি সকল ধর্ম ও সকলের বর্ণের স্বাধীনতায় বিশ্বাস করে, বিএনপি কোন ধর্মান্তর বা ধর্মহীন দল না।

র‌্যালিটি কায়কোবাদ হাউজিং থেকে শুরু হয়ে আল্লাহ করিম,  নুর জাহান রোড, তাজমহল রোড, কেন্দ্রীয় কলেজ হয়ে আল্লাহ করিম এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মো: ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির আহব্বায়ক শুক্কুর মাহমুদ কোম্পানি, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন টুয়েল, আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন জীবন সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে মোহাম্মদপুরে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে আয়োজিত বর্ষবরণের এক অনুষ্ঠানে যোগদেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন ৫ আগষ্টে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় চলে গেছ; এই ঝড়ের পরে বাংলাদেশ এখন শান্ত আছে। 

এ সময় দেশকে ভালোবাসার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা যেমন নিজেদেরকে ভালোবাসি তেমনিভাবে আমাদের দেশকেও ভালোবাসতে হবে, দেশকে গড়ে তুলতে হবে।আমাদের কৃষ্টি, কালচার, শিল্প সাহিত্য, সবকিছুই আমাদের কাছে মূল্যবান। আমাদের ভাষা ও সংস্কৃতিকে নিয়ে আমরা গর্ব করি।

এর আগে বিদ্যালয়ের বৈশাখী মেলা উদ্বোধন করেন ও ঘুরে দেখেন তিনি৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মিনহাজ/ এম/ এমএইচ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল