• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নতুন বছরকে স্বাগত জানাতে ঢাবিতে নারী ফুটবল দল

   ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক
বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরোনো বছরের সকল জরা পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। সোমবার (১৪ এপ্রিল) সকালে পুরো দেশের সাথে নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন আফঈদা-মুনকি’রা।

জাতীয় নারী দলের একাংশ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে স্বাগত জানান ১৪৩২ বঙ্গাব্দকে। শোভাযাত্রায় অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন তারা। র‍্যালিতে অংশ নেয়া সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়।

ফুটবল অঙ্গনের তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল হয়নি শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষের। বাংলা নতুন বছরের প্রথমদিনকে মধুময় করে রাখতে রিপা-আফঈদা’দের সাথে স্মৃতি ধরে রাখতে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন নিজেদের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!