• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এমন দমবন্ধ করা পয়লা বৈশাখ দেখিনি : শাওন

   ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পি.এম.

বিনোদন ডেস্ক:  

এ বছর নিয়ম মেনে বৈশাখ উদযাপন হলেও ক্ষোভ ঝাড়ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এমন দমবন্ধ করা পয়লা বৈশাখ দেখিনি তিনি।

আজ সোমবার (১৪ এপ্রিল) থেকে ১৪৩২ সনের দিন গণনা শুরু হচ্ছে। নতুন বছরে সবার প্রার্থনা পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্যমে দেশ গড়ে উঠবে। নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। সময়ের চাকা আরও এক পাক ঘুরে এল বাংলা নতুন বছর।

তিনি বলেন, ‘এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পয়লা বৈশাখ দেখিনি। কখনও দেখব বলেও আশা করিনি। আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় ছায়ানটের গান দিয়ে শুরু হত দিন। সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতাম, রং-বেরঙের মুখোশ কিনতাম। যে দিকে তাকাতাম সেদিকেই লাল-সাদা। মনে হত গোটা বাংলাদেশটা ঝলমল করছে। ঝলমলে শহরে পয়লা বৈশাখ উদ্‌যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি!’

তিনি আরও করেন, ‘চারপাশে বৈশাখের নাম পরিবর্তন নিয়ে নানা কথা শুনছি। তবে এর বীজটা মনে হয় আগে থেকেই রোপণ করা হয়েছিল। এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন।’

সবশেষ তিনি বলেন, ‘আমার ধারণা, একটা বিশেষ শ্রেণিকে তুষ্ট করতেই এই নাম বদল। কারণ তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা পছন্দ করে না। তারা অনেক দিন ধরেই চাইছিলেন, এই নামটা পরিবর্তন হোক। রাজনৈতিক পটভূমি পরিবর্তনে কিছু না কিছু রদবদল হয়ই। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’