• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওয়াকফ আইন পাস

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা

   ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আইন সংশোধনীর পর ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ৩০ বছর আগে নির্মিত ওই মাদ্রাসাটিকে ‘অবৈধ’ ঘোষণা করে ভাঙা হয়েছে।

দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদ মাধ্যমটির তথ্যানুসারে, ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদ্রাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল।

মাদ্রাসাটির পরিচালক দাবি করেছেন যে, তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন। তবে, পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে।

তবে ওয়াকফ আইনের সংশোধনীর পর ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান