• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরফান খানের ছেলেকে চড় মারতে চান হুমা কুরেশী!

   ১৫ এপ্রিল ২০২৫, ১২:১৮ পি.এম.

বিনোদন ডেস্ক: 

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে ২০২০ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। হিরোসুলভ চেহারা ছিল না, তবে অভিনয় দিয়ে আজও বেঁচে আছেন তার অনুরাগীদের হৃদয়ে।

সম্প্রতি এক পার্টিতে অভিনেতার ছেলে বাবিল খানের উদ্দেশে অভিনেত্রী হুমা কুরেশী বলেন, ‘ছেলেটাকে একটা চড় মারতে মন চায়!’ ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

ইরফনের মৃত্যুর পর অভিনয়ে যাত্রা শুরু অভিনেতার বড় ছেলে বাবিল খানের। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এছাড়া অভিনেতার ছেলে বলে বাড়তি চাপও রয়েছে বাবিলের ওপর। যদিও ইরফান পুত্রের ভদ্র স্বভাবের কারণে প্রশংসায় পঞ্চমুখ নেটগরিকরা।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই শহরের একটি পার্টিতে আমন্ত্রিত ছিলেন হুমা কুরেশী , ইরফান পুত্র বাবিল-সহ বলিউডের একাধিক তারকা। পার্টি শেষে অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় হুমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন ইরফান পুত্র।

পাপারাজ্জিদের ধারণ করা এক ভিডিওতে শোনা গেছে, অভিনেত্রীকে উদ্দেশে করে বাবিল বলেন, ‘আমার ফোনটা পর্যন্ত তুলল না।’ এ কথা শুনেই অভিনেত্রী বলেন, ‘এই বিষয়ে পরে কথা বলছি।’ বাবিল আরও কিছু বলতে চাইলে পাত্তা না দিয়েই সিঁড়ি দিয়ে উঠে যান অভিনেত্রী।
 
ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হুমার সহকারীকে তিনি বলছেন, ‘ছেলেটাকে (বাবিল) চড় মারতে মন চায়।’ যদিও অভিনেত্রী এটা বাবিলের উদ্দেশে বলেছেন কি না তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের বিষয় কোনো মন্তব্য করেননি ইরফান পুত্র।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’