• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

   ১৫ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রূপনগরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর কর্মী সমর্থকদের উপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এই বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির নেতারা জানান, গত সোমবার স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এস. আই. টুটুলের নেতৃত্বে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর কর্মী সমর্থকরা প্রতিবাদ করায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হামলা চালায়। এতে এনসিপির ৩ জন কর্মী ও বাগছাসের ৪ নেতা কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর, এম এম সোয়াইব, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের, আল ইমরান নায়েম, অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের