• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নিষিদ্ধ ঘোষিত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

   ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পি.এম.
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

পঞ্চগড়
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মূল বসতবাড়ির কোনো ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। 

এদিকে অগ্নিকাণ্ডের একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করে দাবি করা হয়েছে- সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে। একই সঙ্গে সাদ্দামের পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সাদ্দাম হোসেনের বাড়ির প্রাচীর-সংলগ্ন খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের টিনশেড ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। মধ্যরাতে ঘরে আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম জানান, মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা সময়মতো না এলে আগুন বসতঘরেও ছড়িয়ে পড়ত। আমার স্বামী আমিনুল হক প্রামাণিক একজন গেরিলা মুক্তিযোদ্ধা। তিনি তিন বছর ধরে শয্যাশায়ী। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক।

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, সাদ্দাম হোসেনের বাড়ির পাশে খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। সেই ঘটনায় পুরো বাড়ি পুড়ে যায়। পরিবারের দাবি অনুযায়ী, তখন তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের