• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নিকোল চুলিকের সঙ্গে এনসিপির বৈঠক শুরু

   ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানস্থ বাসভবনে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তরুণদের নতুন দল হিসবে নির্বাচন নিয়ে ভাবনা এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কীভাবে দেশ পরিচালনা করবে তারা এ সম্পর্কে আলোচনা হবে। বৈঠকে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ছাড়াও তার সফরসঙ্গী মাইকেল অ্যান্দ্রেস কামেরাস, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূতমিগান বোলদিন অংশ নিয়েছেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত রয়েছেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের