• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি : আবদুস সালাম

   ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২২ পি.এম.

হবিগঞ্জ প্রতিনিধি: 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি। আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসুক। দেশে এখনো ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এর মোকাবিলা করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে চলতে পারলে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করত হবে। তাকে অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, স্বৈরাচারী সরকার দেশের মানুষের নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিগত ১৭টি বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর পিপি মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ। পরে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন উপকরণ বিতরণকরণ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের