• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

   ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মিরপুরের বাউনিয়া এলাকায় এক মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে এ ঘটনা ঘটে। 

পরিবারের অভিযোগ, মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন বড় ভাই জিহাদ। সেখানেই মাঝে মাঝে গিয়ে মোটরসাইকেলে ওঠার বায়না ধরতেন ছোট ভাই আবু বকর।

পরিবার জানায়, এদিন বড় ভাইকে পাশে দোকানে বিস্কুট আনতে পাঠিয়ে গাড়িতে হাওয়া দেয়ার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করায় অন্য কর্মচারীরা। ভাই ফিরে এসে দেখেন আবু বকর পেট ফুলে পড়ে আছে ফ্লোরে। নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে পেটের খাবার, পায়ুপথ দিয়ে বের হচ্ছে রক্ত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আবু বকর।

শিশুটির বড় ভাই জিহাদ বলেন, মোটরসাইকেল ওয়ার্কশপের কর্মচারীরা আমার ভাইকে হত্যা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনায় তিনজনকে আসামি করে পরিবার মামলা করেছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী