• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

   ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগামী রোববার (২০ এপ্রিল) বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কার ও নিবন্ধন আবেদন জমা নেওয়ার সময় বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলটির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার ১২টায় সময় দিয়েছেন। এটিই হবে এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক। এছাড়া তারা নিবন্ধন আবেদন জমা নেওয়ার সময় ৯০ দিন বাড়ানোরও আবেদন করেছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। এদের মধ্যে জাতীয় নাগরিক দল-এনসিপিও রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, ২০ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর পরিকল্পনা নেই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট-সেপ্টেম্বরে সংলাপ করতে চাই। তাই আমাদের হাতে সময় নেই।

আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে। তবে নিবন্ধনের শর্ত পূরণ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের