• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারের কথা উল্টো করে লিখলেও একই হয়: আলাল

   ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো বাম দিক থেকে লিখলে যা হয় উল্টো করে লিখলেও তাই হয়। বর্তমান সরকারের কাছে আমরা যে দাবি করি না কেন তারা যা বলে যা করে সবকিছু উল্টো দিক থেকে বিচার করলে একই হয়। তাই আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করা দরকার।  কোথায় কি হতে পারে। তাই যেসব কর্মকর্তা কর্মচারী গত ১৫ বছর অবহেলিত নির্যাতনের শিকার হয়েছেন আপনারা আমাদের এই কাজে সহায়তা করুন।

শুক্রবার ১৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না। আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না। তাদের কবর ও জিয়ারত করতে পারে না। এরকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে। সে যন্ত্রনা থেকে বেরিয়ে আসতে হবে এই সরকারের  ঢিলে তৎপরতা উপর নির্ভর করে বসে থাকলে হবে না। এ সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতৃবৃন্দদের কেউ প্রোগ্রামে আনতে হবে তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে। 

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে প্রশাসনের উপর দুটি জিনিস ভর করেছে একটি হচ্ছে কোনরকম অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া। আরেকটি হচ্ছে কোন ফাইল আসলে সেটা ধীর গতি করে সে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল