• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মালয়েশিয়ায় ১৬৫ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

   ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির মেদান ইম্বি এলাকায় অভিযানে ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, গত ১৬ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পরিচালিত ৩,৮৭০ টি অভিযানে ১৩ হাজার ৬৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বিভাগের ব্যাপক অভিযানের অংশ হিসেবে ৫২ হাজার ৩১৮ জনের বিরুদ্ধে তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, অন্যান্য সংস্থা ৮ হাজার ৮০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করেছে। এর ফলে ১৬ এপ্রিল পর্যন্ত আটক অবৈধ অভিবাসীর মোট সংখ্যা ২২,৪৮৬ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ গত রাতে, ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির মেদান ইম্বি এলাকার আকস্মিক ওই অভিযানে আটক হওয়া এসব অভিবাসীর মধ্যে ৪৪৮ জন পুরুষ। এদের মধ্যে বাংলাদেশের ১৬৫ ও নেপালের ১২৪ জন রয়েছে বলে জানিয়েছে নিউ স্ট্রেট টাইমস।

মেদান ইম্বির জালান বারাত, জালান মেলাতি এবং জালান খু টেক ইয়ের ছয়টি আবাসিক ভবনে এই অভিযান চালানো হয়। জাকারিয়া শাবান জানান, অভিযানে মোট ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারদের বেশিরভাগই বৈধ পরিচয়পত্র ছিল না এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এই অভিযানে কিছু অভিবাসী শ্রমিক পালানোর চেষ্টা করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ির মধ্যে জুতা ফেলে খালি পায়ে দৌড়ে পালিয়ে যান।

জাকারিয়া বলেন, আটক অভিবাসীদের বিষয়ে বিভাগ তদন্ত শেষ করার পরেই এসব অভিবাসীদের নিয়োগকর্তাদের ডাকা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার