• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘বিপ্লব ব্যর্থ হলে হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’

   ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পি.এম.

বগুড়া প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ এর জুলাই বিপ্লব ব্যর্থ হলে শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত। তাই জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে প্রায় দুইসহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন। তার সত্তোর ভাগই ছিল গরীব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লব। যদি এই বিপ্লব ও গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের সবার পরিণতি হতো ভয়াবহ। ছাত্র-জনতা ও শ্রমিক যারা বিপ্লবে শামিল হয়েছিল তাদেরকেউ খুন গুমের শিকার হতে হতো। তাই সহস্র জীবন ও রক্তসাগর পেরিয়ে যে অর্জন হয়েছে সেটি বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। 

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের মানুষ কখনই ভারতের তাবেদার ছিল না। বগুড়ার মানুষরাও ছিলেন না। কিন্তু পতিত শেখ হাসিনা জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন। বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে টিকতে পারবে না। বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে ৭০ লাখ মোটর পরিবহন শ্রমিক রয়েছেন। এরমধ্যে বগুড়ায় ২১ হাজার মোটর শ্রমিক রয়েছেন। সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির খান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মিন্টু খান প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের