• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি নেতা

হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার

   ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাফিজুর পৌর জামায়াতের প্রচার সম্পাদক।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক। গ্রেপ্তার হাফিজুরকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে জুমার পর থানার গেটের সামনে দাড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। এ সময় তার ওপরে হামলার ঘটনার ঘটে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে শেষে  শনিবার দুপুরে উল্লাপাড়ায় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন তারা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি সমর্থক সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, জেলা বিএনপিরসহ সভাপতি কে এম শরফউদ্দিন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী