• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পুতিনের যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি

   ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে।

রোববার (২০ এপ্রিল) এএফপির খবরে বলা হয়, তিন বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি হবে সবচেয়ে বড় বিরতি।

তবে যুদ্ধবিরতির আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা বন্ধ করেনি। বিভিন্ন ফ্রন্টলাইনে ইতোমধ্যেই রাশিয়ার ৫৯টি গোলাবর্ষণ এবং পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।

জেলেনস্কির ভাষ্যমতে, শনিবার মধ্যরাত পর্যন্ত ছয় ঘণ্টায় রুশ বাহিনী ৩৮৭ বার গোলাবর্ষণ এবং ১৯টি হামলা চালিয়েছে। রুশ ড্রোন ব্যবহার হয়েছে ২৯০ বার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান