• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

   ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিতভাবে মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। কেননা টুর্নামেন্টটির স্বাগতিক যে ভারত। ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার খবর সকলেরই জানা। তাই সকলের প্রশ্ন পাকিস্তান কী ভারতে যাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে? 

অবশ্য এ প্রশ্নের উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেট বিশ্বের। বিশ্বকাপ নিশ্চিতের পরদিনই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। ক্রিকেটপাকিস্তান

শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড পরিদর্শনকালে মহসিন নকভি স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন নারী বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের নারী দল ভারতে যাবে না। তার সাফ কথা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি, তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার।

এই বক্তব্যে বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের আপত্তির পাল্টা জবাব দিতেই যেন এবার কড়া অবস্থানে পাকিস্তান। এর আগে পিসিবি দাবি করেছিল, ২০২৭ সাল পর্যন্ত আইসিসির যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।

ফলে এবার নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেল বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জানা গেছে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই বসছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই বিতর্ক ঘিরে আইসিসির অবস্থান, ভারতের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভেন্যু নির্ধারণ সবই এখন ক্রিকেটবিশ্বের নজরে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা