• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বদলির পর রহস্যময় পোস্ট

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

   ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পি.এম.
ওসি শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে গতকাল শনিবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এ ঘটনার পর আজ রবিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি।

এতে ওসি শহিদুর রহমান লিখেছেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

এর আগে শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানা থেকে ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। বদলির ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানার দায়িত্ব নিয়েছিলেন তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সাংবাদিকেরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি ওসির ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় এবং তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। এর জেরে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী