• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় যা বললেন ওমর সানী

   ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পি.এম.
ফাইল ছবি

বিনোদন ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন হয়েছেন বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। এ নিয়ে নিজের মন্তব্য জানিয়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী।

রোববার (২০ এপ্রিল)  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেন, মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে। রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন, মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।

সবশেষ তিনি লিখেন, রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

এর আগে, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’