• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

কারাগারে কুমিল্লার ৬ আইনজীবী

   ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগপন্থি ছয় আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বেলা ৩টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইমুল হক রিংকু।

কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন- কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া এবং জাকির হোসেন। এর মধ্যে এ এন এম মঈন এবং জিয়াউল হাসান চৌধুরী সোহাগ আদালতে অনুপস্থিত ছিলেন।

এদিকে মামলার শুনানির সময় আদালতের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ৩ অগাস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আদালতের মাধ্যমে আসামিদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। সেইসঙ্গে আসামিদের বিচার নিশ্চিত করতে কোনো আইনজীবী যদি অসহযোগিতা করেন; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দাবি করেছেন ছাত্র-জনতা।

শুনানি শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের ওপর ডিম ছুড়ে মারেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পিপি কাইমুল হক রিংকু বলেন, ৩ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনকে আসামি করা হয়। এ ছাড়া এই মামলায় কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে আসামি করা হয়। পরে ২৬ আইনজীবী উচ্চ আদালত থেকে জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ২৪ আইনজীবী নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক ছয়জনের জামিন নামঞ্জুর করেন বলে জানান পিপি রিংকু।

এ ছাড়া বাকি ১৮ আইনজীবীকে চার্জশিট পর্যন্ত জামিন মঞ্জুর করে তদন্ত কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের