• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কুড়িগ্রামে

পুলিশের বিশেষ অভিযানে আ. লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

   ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি

নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ  জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের 'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।

এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান  বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে  বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী