• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জয়নুল আবদীন ফারুক

‘অন্তর্বর্তী সরকার তাল বাহানা করে যাচ্ছে’

   ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, যাদের হাত-পা নেই, পঙ্গু, হাসপাতালে ভর্তি রয়েছে, শরীরে রক্ত নেই, খেতে পারে না, তাদের আন্দোলনের কারণে যে সরকারে আপনি (ড. ইউনুস) এখন বসে আছেন, সে সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন। বিএনপিকে কার কথায় হিংসা করছেন। এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না। আমরা হিংসা করার মানুষও না।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।   

ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে ইতিহাস সৃষ্টি করে যে নোবেল পেয়েছেন, সেই নোবেলকে নিয়েও হাসিনা পার্লামেন্টে বাজে কথা বলেছিল। আপনাকে পায়ে হাঁটিয়ে সাত তলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেয়ার ব্যবস্থা করেছে। সেই হাসিনার বিচারও চলুক। আয়না ঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিছু কিছু দোসর আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে এদের থেকে সতর্ক থাকুন। অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।    

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। ১/১১ তে আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু, বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। অমানুষিক কাজ করেছেন আপনি।  

তিনি বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশী নয়। বাংলাদেশী প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কিভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন। কি করে তাকে জমি দিয়েছেন। আপনার (শেখ হাসিনা) দূর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।    

জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপি'র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের