• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায় নাই: রুমিন ফারহানা

   ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পি.এম.
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি
শেখ হাসিনা ৩৬ দিনের আন্দোলনে পালায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছেন। কিন্তু ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেন। ’

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন। বিএনপির আন্দোলন এখনো থেমে নেই। ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাই। ’

এর আগে বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অ্যাড. ফারজানা শারমিন পুতুল, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফজলুর রহমান খোকন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার