• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা

   ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৯ এ.এম.

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেন। 

ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহকারীরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম। 

মুন্সীগঞ্জে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার টিম প্রধান মো. তাজুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম।’ 

শ্রীনগর সরকারি কলেজ শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিনিয়র সহসভাপতি পলাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল প্রমুখ।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার